রাজধানীর বাংলামোটর এলাকায় একটি চলন্ত প্রাইভেট কারের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে দুমড়েমুচড়ে গেছে প্রাইভেট কারটি। তবে কোনো হতাহতর ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার দিকে সোনারগাঁও সিগন্যাল থেকে বাংলামোটর বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সাদা রংয়ের প্রাইভেট কারের ওপর হুট করেই গাছটি ভেঙে পড়ে। এতে বিকট শব্দ হওয়ায় আশপাশে থাকা মানুষ ভয় পেয়ে যায়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির বলেন, একটি চলন্ত প্রাইভেট কারের ওপর হঠাৎ গাছ ভেঙে পড়ে। বাতাসের কারণে গাছটি ভেঙে পড়েছে। সেই সময় কারে শুধু ড্রাইভার ছিলেন। তার শরীরে কোনো আঘাত লাগেনি। তবে প্রাইভেট কারটির উপরের অংশে একেবারে দুমড়েমুচড়ে গেছে। খবর পেয়ে তেজগাঁও জোনের ফায়ার সার্ভিসের একটি টিম এসে রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেট কারের ওপর থেকে গাছটি সরিয়ে নেয় বলে জানান এসআই আব্দুল কাদির।
এমপি আনার হত্যা: শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল গ্রেপ্তার
উদ্ধার মাংসের দলা এমপি আনারের কিনা, যা বললেন ডিবির হারুন