ঝিনাইদহের-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত ৪ খুনিকে ধরতে রেড অ্যালার্ট জারি করা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মাংসের দলা উদ্ধার করেছে বাংলাদেশের ডিবি পুলিশ ও কলকাতার সিআইডি। তবে দলাটি আনারের লাশের খন্ডিত অংশ কি না, তা ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। তাছাড়া গতকাল নিউ টাউনের হাতিরলেক এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলম ওরফে সাইফুল মেম্বারকে।
সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, আনার হত্যাকান্ডে মামলার বাংলাদেশের তদন্তকারী কর্মকর্তারা গতকাল সকালে কলকাতার সিআইডির কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। সিআইডির কর্মকর্তারা ডিবির কর্মকর্তাদের জানিয়েছেন, কসাই জিহাদ হাওলাদার তাদের জানিয়েছেন, আনারের মাংসগুলো টুকরো টুকরো করার পর ওজন মাপার মেশিন দিয়ে মাপা হয়। এ তথ্য পেয়ে তদন্তকারী কর্মকর্তারা অনেকটা হতভম্ব হয়ে পড়েন। তারা সিআইডিকে বলেছেন, বাথরুমে মাংস কাটার পর কিছু টুকরো কমোডের ভেতর দিয়ে ফ্ল্যাশ করেছেন। আর এ কারণে নিউ টাউনের ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাংকিতে তল্লাশি চালাতে হবে। পুলিশের এ প্রস্তাবে সিআইডির কর্মকর্তারাও সায় দেন। তাছাড়া সন্দেহভাজন পলাতক চার আসামিকে ভারতের যেকোনো স্থানে দেখামাত্র ধরার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তাদের ছবিও ইমিগ্রেশন ও সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের বিষয়ে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ।
শাহীনের বাংলোতে যাওয়া ব্যক্তিদের তালিকা করা হচ্ছে