বগুড়ার কাহালু উপজেলায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইলের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের লালমনিরহাটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বগুড়া স্টেশনে আটকা পড়েছে দুটি আন্তঃনগর ট্রেন। লাইনচ্যুত ট্রেন উদ্ধারে সান্তাহার থেকে রওনা দিয়েছে রিলিফ ট্রেন।
বগুড়া রেলওয়ের স্টেশনমাস্টার সাজেদুর রহমান বলেন, কাহালু স্টেশনের অদূরেই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ও পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলন চাঁপা আন্তঃনগর ট্রেন দুটি বগুড়া স্টেশনে আটকা পড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
