মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বড় অংশ। বুধবার (২৯ মে) বাংলাদেশ সময় রাত ৭টা ১৭ মিনিটে মিয়ানমারের মোলাইক এলাকায় ৫ দশমিক ৬ রিকটার স্কেলের একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়।
মাটির ১১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের তিন পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রাম এলাকার ভবনগুলো কেঁপে উঠে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সিসমোলজি সেন্টারের তথ্য অনুযায়, ভূমিকম্পটি মাটির ১১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। আর যে এলাকায় এটির উৎপত্তি হয় সেএলাকায় অতীতে অসংখ্য ভূমিকম্প হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এই অঞ্চলের উপর দিয়ে একটি ফল্ট লাইন গিয়েছে। ফলে ফল্ট লাইন ঘিরে প্রায়ই মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়ে আসছে।
