ট্রাম্প নিয়ে মুখ খুললেন সেই পর্ন তারকা

আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌনকর্মীকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগের মামলায় মঙ্গলবার (২৮ মে) নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। 

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ বন্ধ রাখতে নিজের আইনজীবী কোহেনের মাধ্যমে স্টর্মিকে ঘুষ দিয়েছিলেন তিনি। এই ঘুষ দেওয়ার কথা তিনি তার ব্যবসায়িক নথিপত্রে গোপন রেখেছিলেন।

এদিকে মামলার যুক্তিতর্ক যখন শেষ পর্যায়ে এর মধ্যেই পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি খুনের হুমকি পাচ্ছেন। 

২০০৬ সালে স্টর্মির সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্ক স্থাপিত হয় বলে দাবি করেছিলেন এই পর্ন তারকা। যে বছর ট্রাম্প প্রেসিডেন্ট হন, সেই সময়ের নির্বাচনী প্রচারে যাতে স্টর্মির সঙ্গে ট্রাম্পের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে না আসে, সে জন্যই সেই ঘুষ দেওয়া হয় বলে অভিযোগ।

সাক্ষাৎকারে স্টর্মি দাবি করেছেন, কোনো পরিচয় রাখঢাক না করেই তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন ট্রাম্প সমর্থকেরা। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে স্টর্মিকে মিথ্যাবাদীও বলছেন অনেকে। স্টর্মি বলেন, ৫- ৬ বছর আগে পর্যন্ত আমাদের পেশাকে অশ্রদ্ধা করে কুরুচিকর মন্তব্য করা হত শুধু। কিন্তু এখন তো আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেও কেউ পিছপা হচ্ছেন না। আমার জানতে ইচ্ছে করে, যারা আমাকে এই সব বলছেন, তারা কি নিজের মা, বোন বা কন্যাসন্তানদের সঙ্গেও একই ধরনের ব্যবহার করে থাকেন?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত