ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনেও অধিকাংশ উপজেলার ভোটকেন্দ্রে ছিল ভোটার খরা। কিছু জায়গায় সংঘর্ষ, প্রিজাইডিং কর্মকর্তা আটক, আচরণবিধি লঙ্ঘন-অনিয়ম ও ইভিএম মেশিন বিকলসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে।
কুমিল্লা
দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মনপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তৈয়ব অপি এবং মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম কিশোর
চন্দনাইশ উপজেলা
চেয়ারম্যান পদে ব্যবসায়ী জসীম উদ্দিন আহমেদ (মোটর সাইকেল) প্রতীকে ৩৮হাজার ৩৯টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু (ঘোড়া) প্রতীকে ২২ হাজার ৭৪ ভোট পেয়েছেন।
রাঙামাটি
রাঙামাটির লংগদুতে আনারস প্রতীকে ১৬ হাজার ৯৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিব হোসেন ও ফাতেমা জিন্নাহ।
নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী অমরজীবন চাকমা।
হবিগঞ্জ
হবিগঞ্জের তিনটি উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রর্থীরা বিজয়ী হয়েছেন। স্থানীয়ভাবে সংগৃহীত ফলাফলে লাখাই উপজেলায় টানা তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ (কৈ মাছ)। শায়েস্তাগঞ্জ উপজেলায় টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকেল)। হবিগঞ্জ সদর উপজেলায় টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন মোতাচ্ছিরুল ইসলাম (আনারস)।
কক্সবাজার
কক্সবাজারের রামু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো (মোটরসাইকেল), উখিয়া উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস) এবং টেকনাফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাফর আহম্মদ (আনারস)।
সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পাটি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তৃতীয়াবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম।
আশুগঞ্জে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জিয়াউল করিম খান সাজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ফেনী
তৃতীয় ধাপে ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে জহির উদ্দিন মাহমুদ লিপটন বিজয়ী হয়েছেন। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান পদে সাখাওয়াতুল হক বিটু বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন গণি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
নীলফামারী
নীলফামারী সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবুজার রহমান। বুধবার রাতে বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়।
মানিকগঞ্জ
জেলার সাটুরিয়া উপজেলায় মো. শাহজাহান আলী ২২ হাজার ৮ শত ৩২ ভোট পেয়ে বেসরকারীভোবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মো. আমজাদ হোসেন লালমিয়া ১৫ হাজার ৩ শত ৬১ ভোট পেয়েছেন।
এদিকে মানিকগঞ্জ সদর উপজেলায় সুদেব কুমার সাহা ৩৪ হাজার ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাফিল হোসেন (কাপ পিরিচ) ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন।
শরীয়তপুর
ডামুড্যা উপজেলায় জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুর রশিদ গোলন্দাজ (ঘোড়া প্রতীক) ২৪ হাজার ৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর পেয়েছেন ১৩ হাজার ৭১৫ ভোট।
গোসাইরহাট উপজেলায় তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন (হেলিকপ্টার প্রতিক) ২০ হাজার ১৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মাসুদ আলম (ঘোড়া প্রতিক) পেয়েছেন ১৪ হাজার ৩৯৩ ভোট।
বগুড়া
শাজাহানপুর উপজেলায় বেসরকারি ফলাফলে আবারও চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ২১৮ ভোট। তিনি ১১ হাজার ১০৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিপি সাজেদুর রহমান শাহীন (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ১১২ ভোট।
সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। তিনি আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩৫ হাজার ৭৭১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ২৪ হাজার ১৮৫টি ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২১ হাজার ৫৩৬টি।
অপরদিকে শিবগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। তিনি আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৪৮ হাজার ৭৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জাতীয় পার্টির স্থানীয় এমপি শরিফুল ইসলাম জিন্নাহর শ্যালক ফিরোজ আহম্মেদ রিজু মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ২২৬টি।
ঈশ্বরগঞ্জ উপজেলা
চেয়ারম্যান পদে আনারস প্রতীকে বদরুল আলম প্রদীপ পেয়েছেন ৪৮ হাজার ৩৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঞা চিংড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ৫৩৯ ভোট। বেসরকারি ফলাফল অনুযায়ী বদরুল আলম প্রদীপ ৯ হাজার ৮৫৩ ভোটে বিজয়ী হয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শেখ ওয়ালি উল্লাহ রাসেল ৩৩ হাজার ৯৪৭ ভোট পেয়ে তালা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেফালী হামিদ ৪৯ হাজার ৭৪৭ ভোট পেয়ে হাঁস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
পীরগঞ্জ উপজেলা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আখতারুল ইসলাম (মোটরসাইকেল মার্কা) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬০ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব (ঘোড়া মার্কা) পেয়েছেন ৪৮ হাজার ৩১৫ ভোট।
