'১৯' এ অবসর নিলেন বোনুচ্চি

আপডেট : ৩০ মে ২০২৪, ০১:৪০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স' এ একটি ভিডিও পোস্ট করেছেন ফুটবলার লিওনার্দো বোনুচ্চি। ভিডিও বার্তাটি শুরু করেন তার জার্সি নম্বর ১৯ কে প্রাধান্য দিয়ে। সেই ভিডিও বার্তাতেই নিজের অবসরের কথা জানালেন ইতালিয়ান এই ডিফেন্ডার।

জার্সি নম্বরের মতো ক্যারিয়ারও ১৯ বছরে উন্নীত করে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বোনুচ্চি।

ভিডিও বার্তায় বলেন, ‘ছোটবেলায় এই গল্পটি বলার স্বপ্নই দেখেছি। জয়ের প্রতিশ্রুতিটা নিজেই নিজেকে দিয়েছি। কঠিন সময়ে সাহসের সঙ্গে আস্থা রেখেছি। একজন বাবা, একজন সতীর্থ, একজন স্বামী, একজন খেলোয়াড়। সেসব ছাড়িয়ে আজ ইতিহাস, আমিই সেই।’

৩৭ বছর বয়সী বোনুচ্চি ইতালির হয়ে ২০২০ ইউরো জিতেছেন। ইতালির হয়ে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ (১২১) খেলেছেন। জাতীয় দলে তার অভিষেক হয়েছিল ২০১০ সালে।

এবারের ইউরোর প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি বোনুচ্চি। ধারণা করা হচ্ছে এ কারণেই অবসরের ঘোষণা দিলেন।

ইতালিয়ান ক্লাব ভিতেরবেসের হয়ে ২০০৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু বোনুচ্চির। জুভেন্তাস, ইন্তার মিলান ও এসি মিলান- ইতালির শীর্ষ তিন ক্লাবেই খেলেছেন।

জুভেন্তাসের হয়ে খেলেছেন ৫০২ ম্যাচ। জুভেন্তাসের হয়ে ৮ বার এবং ইন্তারের হয়ে একবার—মোট ৯ বার সিরি' আ শিরোপা জিতেছেন বোনুচ্চি।

এই বছর তুর্কি ক্লাব ফেনারবাচেতে যোগ দেন।

আশ্চর্যের ব্যাপার হলো, বোনুচ্চির জার্সি নম্বর ১৯, পেশাদার ক্যারিয়ারেও কাটালেন ১৯ বছর এবং ক্লাব ফুটবলে তার শিরোপাসংখ্যাও ১৯!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত