এক মাস পর ধর্মমন্ত্রীর আইফোন উদ্ধার 

আপডেট : ৩০ মে ২০২৪, ০৫:১১ পিএম

দীর্ঘ এক মাস পর ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের চুরি হওয়া আইফোন উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

তিনি বলেন, জানাযার নামাজে গিয়ে হারিয়ে গিয়েছিল ফোনটি। পরে সেখানেই আমার লোকজন কোন না কোনভাবে ছেলেটির ছবি তুলে ফেলে। এই ছবি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিলে তারা ফোনটি চট্টগ্রাম থেকে উদ্ধার করে। ছেলেটির বাড়ি যথাসম্ভব ময়মনসিংহ হবে বলে জানতে পেরেছি।

গত রাত সাড়ে ১২টার দিকে ফোনটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার। তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিতে পারেনি।

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারছি না। তবে যে সংস্থাটি মোবাইল ফোন উদ্ধার করেছে তারা এখনো আমাকে কিছু জানাননি। এছাড়া মন্ত্রীও কিছু জানাননি। 

ফোনটি উদ্ধার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা উদ্ধারে অর্ধেক কাজ সম্পন্ন করেছি। আর বাকিটুকু তথ্য প্রযুক্তির সহায়তায় সেই সংস্থা অন্য জেলা থেকে ফোনটি উদ্ধার করেছে।

প্রঙ্গত, ৩০ এপ্রিল সকালে জামালপুরের ইসলামপুরে সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের স্ত্রী জানাযায় অংশ নেন ধর্মমন্ত্রী। সেই জানাযায় ধর্মমন্ত্রীর পাঞ্জাবির পকেট থেকে আই-ফোনটি হারিয়ে যায়। এ বিষয়ে সে দিনই ইসলামপুর থানায় একটি সাধারণ ডাইরি করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত