আচরণবিধি লঙ্ঘন: বিজয়নগরে সাবেক ছাত্রলীগের সেক্রেটারিকে অর্থদণ্ড

আপডেট : ৩১ মে ২০২৪, ০৯:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে শোডাউন করায় উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি শফিকুর রহমান রাজবীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৩১ মে) বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।

তিনি জানান, চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল জাবের (আনারস) মার্কার সমর্থক রাজবীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউন করার দায়ে ‘উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬’ এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত