বাড়িতে ঈদ করা হলো না রেমিট্যান্সযোদ্ধা মিজানের

আপডেট : ০১ জুন ২০২৪, ০৬:৫০ পিএম

ওমানে কর্মরত মিজানুর রহমানের আগামী কোরবানির ঈদে বাড়ি আসার কথা ছিল। এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরিবারের লোকজনও তার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা তার পরিবারের সাথে ঈদ করার স্বপ্ন কেড়ে নিয়েছে। তার নিথর দেহ ওমানের সালালাহ এলাকার একটি হাসপাতালে পড়ে আছে।

মিজানুর রহমান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়নের কাকৈরতলা গ্রামের মুন্সী বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তার মৃতুতে গ্রামের বাড়িতে তার বৃদ্ধা মা, স্ত্রী, এক ছেলে এবং আত্মীয়স্বজনের মাঝে চলছে শোকের মাতম। পাঁচ বছর আগে মিজানুর রহমানে ছোট ছেলে আবদুল্লাহ (৮) পানিতে পড়ে মারা যায়। মিজানুর রহমান গত ৭ বছর থেকে ওমানে কর্মরত রয়েছেন। মিজানুর রহমানের স্ত্রীর ছোট ভাই সোহেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মিজানুর রহমান শনিবার ওমানের সালালা এলাকায় বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে সাইকেলে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় মিজানকে এক গাড়ি ধাক্কা দিলে সে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সালালা এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত