রোনালদোকে 'মেসি-মেসি' স্লোগানে উপহাস নেইমারের

আপডেট : ০১ জুন ২০২৪, ০৭:২৯ পিএম

সৌদি আরবে 'মেসি, মেসি' ধ্বনি তাড়িয়ে বেড়াচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। মাঠে খেলতে নামলেও প্রতিপক্ষ দলের সমর্থকরা 'মেসি, মেসি' স্লোগানে উপহাস করছেন তাকে। এর প্রতিবাদ করতে গিয়ে একবার বিশ্রি অঙ্গভঙ্গি করে ম্যাচ থেকে নিষিদ্ধও হয়েছিলেন এই পর্তুগিজ সুপারস্টার। 

শুক্রবার রাতে আরেকবার 'মেসি, মেসি' স্লোগান শুনতে হলো রোনালদোকে। কিংস কাপের ফাইনালে আল হিলালের বিপক্ষে খেলার সময় আল হিলাল সমর্থকদের সঙ্গে এই স্লোগানে কণ্ঠ মেলাতে শোনা গেছে গ্যালারি উপস্থিত নেইমারকেও। 

কিংস কাপ হাতে নেইমার

এই ম্যাচে টাইব্রেকারে নেইমারের ক্লাব রোনালদোদের হারায়। ম্যাচ শেষ হতেই হাঁটু গেড়ে মাঠে মুখ লুকান রোনালদো। পরমুহূর্তে শুয়ে পড়েন মাঠে। দুহাতে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে থাকলেন তিনি। সতীর্থদের সান্ত্বনাতেও সেই আবেগে বাঁধ মানেনি। একটু পর দুই সতীর্থ তাকে সহায়তা করলেন উঠে বসতে। কিন্তু হাঁটুতে হাত রেখে বসেও মাথা নিচু করে কাঁদতে থাকলেন তিনি।

কাঁদছেন রোনালদো

শেষ নয় সেখানেই। একটা পর্যায়ে চোখের জলে ভেসেই মাঠ ছেড়ে ডাগআউটে গিয়ে বসেন তিনি। কিন্তু সেখানেও গালে হাত দিয়ে কাঁদতে থাকলেন ফুঁপিয়ে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত