নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। সেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ নামছে বোলিংয়ে।
রাত সাড়ে আটটায় সেই ম্যাচে খেলানো যাবে স্কোয়াডের ১৫ জনকেই। তবে বাংলাদেশ খেলাচ্ছে না পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে। বিশ্রামে রাখা হয়েছে এ দুজনকে।
ভারত খেলাচ্ছে না তাদের মহাতারকা বিরাট কোহলিকে। আজকের দিনটাতে বিশ্রাম করছেন তিনি।
