একটা সময় দেশে প্রায় ১ হাজার ২৫০ সিনেমা হল ছিল। সেই সংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে দেড় শতে। এর মধ্যে এখন পুরোদমে সচল সিনেমা হল রয়েছে মাত্র ৬০টি। এরমধ্যেই ভাঙছে আরও একটি সিনেমা হল।
ঢাকার গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল ‘পর্বত’, যেটির মালিক চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। কালের পরিক্রমায় অনেক আগেই হলটির জৌলুশ হারিয়েছে। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকার পর এবার ভেঙে ফেলা হচ্ছে সেই হলটি। এমনটা নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।
তিনি জানান, পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।
সম্প্রতি ৬৪ জেলায় সিনেমার হল বানানোর ঘোষণা দিয়েছিলেন ডিপজল। জানিয়েছিলেন কম খরচে দর্শক যেন হলে সিনেমা দেখতে পারে, সেই পরিকল্পনা করেই নির্মিত হবে হলগুলো।
ডিপজল বলেন, ‘পর্বত সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সত্য। সেখানে মার্কেট করা হবে। মার্কেটের ওপরে তিনটি স্ক্রিন নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে।’
সিনেমায় আসছেন পড়শী?