২১ দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হতেই রবিবার (২ জুন) তিহাড় জেলে ফিরে আত্মসমর্পণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে আবগারী দুর্নীতি মামলায় তিনি অভিযুক্তের তালিকায়।
এর আগে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর জেলবন্দি কেজরিওয়াল জামিনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের জেরে সুপ্রিম কোর্ট তাকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন ও লোকসভা ভোটে প্রচারের অনুমতি দেয়। আজ ফের তিনি জেলে আত্মসমর্পণ করেন।
এদিন তিহাড় জেলে যাওয়ার আগে, এক অগ্নিগর্ভ ভাষণে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি দুর্নীতিতে জড়িত বলে নয়, স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছি বলেই জেলে ফিরে যেতে হচ্ছে। আমি এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছি। আমাদের দেশ এই ধরনের স্বৈরাচার সহ্য করতে পারবে না।
কেজরিওয়াল বলেন, ভগত সিং বলেছেন, যখন ক্ষমতা স্বৈরাচার হয়ে যায়, তখন জেলযাত্রা হয় দায়িত্বের অংশ। ভগত সিং দেশকে স্বাধীন করতে ফাঁসিতে চড়েছিলেন। এবার আমি যাচ্ছি জেলে। আমি জানি না কবে আবার ফিরব। যদি ভগত সিংকে ফাঁসি দেওয়া হয়ে থাকে, তাহলে আমিও তৈরি ফাঁসির জন্য।
চাকরি ছাড়লেন মাছি গিলে ফেলা সেই নারী উপস্থাপিকা
নাক দিয়ে টাইপ করে বিশ্বরেকর্ড!