জাতীয় ক্রাশ পঞ্চায়েত নায়িকা

আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:১৭ এএম

‘পঞ্চায়েত’ সিরিজে ‘রিঙ্কি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে রাতারাতি পরিচিতি পান মধ্যপ্রদেশের মেয়ে সানভিকা। তিনটি সিজনেই অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন। জিতেন্দ্র কুমার ওরফে সচিবজির সঙ্গে তার অনস্ক্রিন রসায়ন ভক্তদের হৃদয় ছুঁয়েছে। সাবলীল অভিনয়ের সুবাদে রাতারাতি ভারতের ‘জাতীয় ক্রাশ’-এ পরিণত হন তিনি। সিরিজে প্রায় সময়েই তাকে সালোয়ার-কামিজে দেখা গেছে, যেন একজন নিপাট সরল গ্রাম্য তরুণী। এমনকি সচিবজিকে গণিতে নিজের কম নম্বর বলেও লজ্জিত হন তিনি। সিরিজে তাকে যতটা সহজ সরল দেখায়, আদতে তিনি অত্যন্ত স্টাইলিশ। পঞ্চায়েতের পর ক্রমেই বাড়ছে তার জনপ্রিয়তা। লাফিয়ে বাড়ছে ইনস্টাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যাও। তার প্রিয় অভিনেতা মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোন। এ ছাড়া তিনি পছন্দ করেন আনুশকা শর্মাকেও।

ইনস্টাগ্রামে ‘সানভিকা’ নামে থাকলেও কয়েকটি ওয়েবসাইটের দাবি, তার আসল নাম পূজা সিং।

সর্বশেষ সর্বাধিক পঠিত