ফেসবুকে পরিচয় থেকে প্রেম। তারপর ঘর বাধার স্বপ্ন। বাধা ছিল দুই দেশ, ভিন্ন সংস্কৃতি। তবে সে বাধা আটকাতে পারেনি তাদের। প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন এক নারী। এরপর বিয়ে করে সংসার শুরু করছেন ফেনীর সোনাগাজী উপজেলায়।
ওই নারীর নাম সেন্ডোরা ব্রোক্স (৪৫)। তিনি আমেরিকার ভার্জিনিয়া শহরের বাসিন্দা। ওই শহরের একিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। বিয়ে করেছেন সোনাগাজীর জামশেদ আলম রাজুকে। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
আজ সোমবার (৩ জুন) বিকালে ফেনীর অভিজাত রেস্টুরেন্টে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় নবদম্পতিকে একনজর দেখতে বিয়ের অনুষ্ঠানস্থলে ভিড় করেন উৎসুক জনতা। এমন বিয়ে দেখে খুশি এলাকাবাসী ও স্বজনরা। বিয়ের পর নাম রেখেছেন লামিয়া। এর আগে সকালে তারা ফেনীর আদালতে হাজির হয়ে হলফনামা দিলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ তা মঞ্জুর করেন বলে জানান আইনজীবী সৈয়দ আবুল হোসেন।
রব জামশেদ আলম রাজু বলেন, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে ফেসবুকে পরিচয়ের সূত্রে আমাদের মাঝে বন্ধুত্ব হয়। এরপর ধীরে ধীরে ভালো লাগা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জুন আমেরিকা থেকে বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সেন্ডোরা ব্রোক্স। আমি বিমানবন্দর থেকে তাকে ফেনীতে নিয়ে আসি।
তিনি বলেন, ‘সে আমাকে ভালোবেসে এখানে এসেছে। সুখে—দুখে আমরা দুজন পৃথক না হয়ে একসঙ্গে থাকতে চাই বলে অঙ্গীকার করেছি। এজন্য সকলের দোয়া প্রার্থনা করি।
সেন্ডোরা ব্রোক্স ইংরেজী ভাষায় বলেন, ‘আমি ভালো আছি, আমার ভালো লাগছে।’
চাঁদাবাজি ও মাদকে বেপরোয়া সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী
ভারতের ভিসা পেয়েছেন এমপি আনারের মেয়ে ডরিন
রুপার্ট মারডকের পঞ্চম স্ত্রী কে এই এলেনা ঝুকোভা?