রাজধানীর পুরানা পল্টনে আগ্নেয়াস্ত্র বিক্রির একটি দোকানে শাহীন (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত যুবককে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৩ মে) বিকেল ৫টার দিকে পুরানা পল্টন এলাকার এফ আহমেদ আমর্স কোং নামে দোকানটিতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পল্টন এলাকায় একটি অস্ত্রের দোকানের কর্মচারী শাহীন। সেখানে কোনো একটি অস্ত্র পরিষ্কার করার সময় একটি গুলি বের হয়ে তার কোমড়ে লাগে।
এদিকে গুলিবিদ্ধ যুবক শাহীনকে হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা শাকিল নামে এক যুবক জানান, অস্ত্রের দোকানে একটি অস্ত্র পরিষ্কার করার সময় হঠাৎ সেটি থেকে গুলি বের হয়ে ফ্লোরে আঘাত করে। তারপরে সেটি শাহিনের শরীরে গিয়ে লাগে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, ভিকটিমের লোকজন জানাচ্ছে পল্টন ট্রপিকানা প্লাজায় একটি অস্ত্রের দোকানে ঘটনাটি ঘটেছে। বিস্তারিত জানার জন্য হাসপাতাল থেকে আমরা সেই দোকানে যাচ্ছি। তবে ঘটনাটি যদি টপিকানা প্লাজায় হয়ে থাকে তাহলে সেটি শাহবাগ থানা আন্ডারে।
মগবাজারে ছাদ থেকে লাফিয়ে গৃহকর্মীর মৃত্যু
অভিষেককে ঠকিয়ে যা করেছিলেন ঐশ্বরিয়া