বাবা হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। গতকাল সন্ধ্যায় তার পরিবারে কন্যাসন্তানের আগমন ঘটেছে। সুখবরটি দিয়েছেন অভিনেতার বাবা বলিউডের বিখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ান। এখন খুশির জোয়ার বইছে তাদের পরিবারে।
বিয়ের তিন বছর পর দুই থেকে তিন হলেন বরুণ-নাতাশা দম্পতি। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে নাতাশাকে নিয়ে যায় পরিবার। পরে নাতনি এসেছে বলে জানান দাদা ডেভিড ধাওয়ান। তিনি খুব খুশি।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মা-বাবা হচ্ছেন বলে জানিয়েছিলেন বরুণ-নাতাশা। ২০২১ সালে দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বরুণ ধাওয়ান। আরব সাগর উপকূলবর্তী অলিবাগের একটি রিসোর্টে বিয়ে করেন এই জুটি।
২০ হাজার ভোটে এগিয়ে কঙ্গনা