মাদারীপুরে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৯:০৯ পিএম

মাদারীপুরের কালকিনিতে অবৈধ ওষুধ বিক্রি করার দায়ে আব্দুল কাইয়ুম (৩৪) নামে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে কারদণ্ড দেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।

জানা যায়, আব্দুল কাইয়ুম দোকানে দোকানে গোপনে রেজিস্টার্ডবিহীন কোম্পানি ও নম্বর ছাড়া অবৈধ ওষুধ বিক্রি করতেন। এমন সংবাদের ভিত্তিতে পূর্ব এনায়েত নগর উপজেলার কালাই সরদারের চড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, অবৈধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত