টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন অস্ট্রেরিয়ার মারকুটে তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তার আগে দেশটির কিংবদন্তি রিকি পন্টিং করেন, ‘ওয়ার্নারের বিদায়ে শূন্যতা তৈরি হবে অজি দলে।’
ধাপে ধাপে অবসরের প্রক্রিয়া সম্পন্ন করছেন ডেভিড ওয়ার্নার। তাকে নিয়ে পন্টিং বলেন, ‘ওয়ার্নার এমন ধরনের খেলোয়াড় যাকে আপনি সবসময় আপনার দলে চাইবেন, বিশেষ করে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টগুলোতে। সে স্বভাবজাতভাবেই একজন চ্যাম্পিয়ন। যাই করে, জেতার জন্য করে। আপনি এর প্রমাণ পাবেন মাঠে তার শারীরিক ভাষা থেকে শুরু করে ক্রিকেটীয় নিবেদন দেখে।’
আইপিএলে ছন্দে না থাকলেও বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ঝড়ো ফিফটিতে ঠিকই ফিরে এসেছেন ওয়ার্নার। পন্টিং যোগ করেন, ‘তাই স্বাভাবিকভাবে এমন একজন যখন দলে থাকবে না তখন শুধু রান নয় সামগ্রিকভাবে তার অভাব বোধ করবে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া ক্রিকেটের গভীরতা এতটাই যে অন্য কেউ এসে সেই শূন্যতা পূরণ করবে-সে আশা করাই যায়।’
এবার আইপিএলে ওয়ার্নার যখন প্রত্যাশামাফিক ফর্মে ছিলেন না তখন দিল্লির হয়ে জ্যাক ফ্রেসার ম্যাগার্ক সে জায়গা পূরণ করেন। এবারও তিনি অজিদের রিজার্ভ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ দলের সঙ্গে আছে। তার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন পন্টিং।
সৌদি লিগে খেলার গুঞ্জনে হাওয়া দিলেন কেভিন ডি ব্রুইন
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
ইনশাল্লাহ উই উইল ট্রাই ডু এভরিথিং উই ক্যান: রিয়াদ
‘আমরা জিতলেই সব ঠিক হয়ে যাবে’