কোহলিকে নিয়েই ফিল্ডিংয়ে নামছে ভারত

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:৫০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে যে রকম ২২ গজে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন রোহিতেরা, অনেকটা তেমন পিচই প্রথম ম্যাচে পেয়েছে ভারতীয় দল।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলেননি দলটির মহাতারকা বিরাট কোহলি। তবে প্রথম ম্যাচে তাকে নিয়েই গড়া হয়েছে একাদশ। একাদশের ক্রম তালিকা দেখে মনে হচ্ছে তিনি আজ ওপেন করতে নামবেন রোহিতের সঙ্গে।

ভারত একাদশ

রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, শিবাম দুবে, ঋশাভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা, আর্শদীপ সিংহ।

আয়ারল্যান্ড

পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নি, রড টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, বেরি ম্যাকার্থি, জশ লিটল, বেন হোয়াইট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত