ক্যাটরিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শেখরের

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:৩০ পিএম

বলিউডে দু-দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন ক্যাটরিনা কাইফ। ক্যারিয়ারের শুরুর দিকে সালমান খানের নজরে এসেছিলেন এই ব্রিটিশ সুন্দরী। তারপর ভাইজান নিজের হাতে ক্যাটের ক্যারিয়ার গড়ে দেন। কিন্তু সালমানের সান্নিধ্য় পাওয়ার আগে বি গ্রেড ছবিতেও কাজ করেছিলেন ক্যাট।

অভিনেত্রীর সেই শুরুর দিন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা শেখর সুমন। শুধু অভিনেতা নয়, সঞ্চালক হিসাবেও একটা সময় নামডাক ছিল তার। মাঝে বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রি থেকে দূরত্ব তৈরি হয়েছিল শেখরের, তবে  সঞ্জয় লীলা বানশালির 'হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এর হাত ধরে কামব্যাক করেছেন তিনি। তারপর থেকেই চর্চায় শেখর। 

এই সিরিজে তার পুত্র অধ্যয়ন সুমনও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকার ছেলের মনোবল বাড়াতে ক্যাটরিনার কথা স্মরণ করান শেখর। 

শেখর বলেন, ‘অন্যের যাত্রা থেকে শিক্ষা নাও। ক্যাটরিনা কাইফকে দেখে শেখো। যখন সে বুম ছবিতে কাজ করেছিল, তখন ক্যাটরিনা ঠিক করে (ক্যামেরার সামনে) দাঁড়াতে পারত না, তার লাইনগুলি বলতে পারত না, এমনকি নাচতেও পারত না, তবে সে আজ কোথায় পৌঁছেছে তা দেখো। রাজনীতি এবং জিন্দেগি না মিলেগি দোবারায় তার অভিনয় দেখো। ধুম থ্রি-তেও আপনি বলতে পারবেন না যে ও সেই মেয়ে যে বুম ছবির হাত ধরে  ক্যারিয়ার শুরু করেছিল।’ 

ক্যারিয়ারের শুরুতে হিন্দি ভাষা জানা ছিল না ক্যাটরিনার, দীর্ঘদিন তার কন্ঠস্বর ডাবিং শিল্পীদের দিয়ে রেকর্ড করিয়ে ছবিতে রাখতে হত। 

শেখর ও তার ছেলে অধ্যয়ন সুমন বনশালির সিরিজে নবাব জোরাভার এবং তরুণ নবাব জুলফিকারের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও হীরামান্ডিতে দেখা গেছে  মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখকে।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত