শাশুড়ির জন্মদিনে যা বললেন আশফাক নিপুণ

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:৪০ পিএম

তারকা দম্পতি আশফাক নিপুণ ও এলিটা করিমের বিয়ের এক দশক হতে চলেছে। সোশ্যালে তাদের সম্পর্ক, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ মুগ্ধ করে অনেককে। বুধবার (০৫ জুন) সেই মুগ্ধতা আরও বাড়িয়ে দিলেন দেশের জনপ্রিয় নির্মাতা। শাশুড়ি দিলরুবা বেগম দিলুর জন্মদিন উপলক্ষে চমৎকার একটি পোস্ট দিয়েছেন নিপুণ।

এদিন সোশ্যালে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আম্মা, শহরের সবচেয়ে ভালো শাশুড়ি। পরিবারে তিনি আমার একমাত্র গসিপ পার্টনার। সবসময় রাজনৈতিক বিষয় বা মিডিয়া নিয়ে জানতে চান, মতামত প্রকাশ করেন। পরিবারের মধ্যে তিনি সবচেয়ে মজার মানুষ। আমাকে মজার চাঁটগাইয়া ভিডিও পাঠান।’

নিপুণ আরও লেখেন, ‘আমি প্রায়ই তাকে বলি বড় জামাই হিসেবে আমাকে পেয়ে কত ভাগ্যবান তিনি! একইসঙ্গে তিনিও স্মরণ করিয়ে দেন আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত তার মতো একজন ভালো শাশুড়ি পেয়েছি। আপনি যেমন আছেন তেমনভাবেই পরিবারের স্তম্ব হন। নিজের স্বাস্থ্যের ওপর নজর রাখুন, আমাদের আরও অনেক বছর ধরে খোঁচাখুঁচি চালিয়ে যেতে হবে। আপনাকে ভালোবাসি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত