ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দমিছিলে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মারা গেছেন। বুধবার সন্ধ্যা ৬ টায় পৌর শহরের কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে তিনি আনন্দমিছিলে গুলিবিদ্ধ হন। পরে রাত সাড়ে ৮ টার পর চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান।
জানা যায়, চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের (আনারস প্রতীক) বিজয়ী হওয়ার খবর পেয়ে তার সমর্থকরা বিজয় মিছিল বের করেন। মিছিলটি কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে আসলে এলাকার ছাত্রলীগের সক্রিয় কর্মী ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র আয়াশ রহমান এজাজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার বন্ধুরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থান অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা যাওয়ার পথে সে মারা যায়।
এলাকার কয়েকটি সূত্র জানায়, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়ের সাথে ছাত্রলীগের কর্মী এজাজের পূর্ব বিরোধ ছিল। বুধবার সকালে ভোট কেন্দ্রে তাদের মধ্যে তর্ক হয়। সন্ধ্যায় বিজয় মিছিল চলাকালে আবার বিরোধ হলে জয় এজাজকে গুলি করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আসলাম হোসাইন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের নেতা হাসান আল ফারাবী জয় গুলি করেছে বলে শুনেছি। আমরা আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছি।
তিনি আরও বলেন, সদর উপজেলার ঘাটুরায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাঈদ আমাকে জানিয়েছিলেন মারা গেছে। কিন্তু স্বজনরা তবুও ঢাকায় নিয়ে যায়। পরে শুনেছি ঢাকায় নেওয়ার পথে স্বজনরা নিশ্চিত হন সে মারা গেছে।
নীতিশ-নাইডুকে পাশে বসিয়ে বৈঠক, ‘লিখিত অঙ্গীকার’ নিলেন মোদি
সাংবাদিক কার্ড গলায় ঝুলিয়ে নির্বাচনের কেন্দ্রে কাউন্সিলর
সংসদে বেনজীরের দুর্নীতি প্রসঙ্গ, ব্যবস্থা নেওয়ার দাবি