কল রেট ও সিমের দাম বাড়ছে

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৪:০১ পিএম

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম ও রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক ১৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও প্রতিটি সিম কার্ড ও ই-সিম কার্ড সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাড়বে মোবাইলের কল রেট ও সিমের দাম। 

আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে আজ ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি তার প্রথম বাজেট। নতুন অর্থবছরের প্রস্তাবিত সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেট ঘাটতি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত