দক্ষিণী সিনেমার ‘অ্যাকশন কিং’ অর্জুন সরাজের মেয়ে অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন। ঐশ্বরিয়া অর্জুনের প্রেম ছিল অভিনেতা উমাপতির সঙ্গে। এবার তা বিয়েতে রূপ নেবে। শোনা যাচ্ছে চলতি মাসেই ঐশ্বরিয়া-উমাপতি বিয়ের পিঁড়িতে বসবেন।
গত বছরের জুন মাসে ঘোষণা দিয়েছিলেন, প্রেমিক অভিনেতা উমাপতির সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিড়িতে বসবেন। সেই সুবাদে গত ২৮ অক্টোবর পরিবার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বাগদান সারেন এই জুটি। কিন্তু বাগদানের ৭ মাস কেটে গেলেও এখন পর্যন্ত বিয়ে করেননি তারা।
এবার শোনা গেল, চলতি মাসেই বিয়ের কাজটি সম্পন্ন করতে যাচ্ছেন তারা। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ঐশ্বরিয়া-উমাপতির বিয়ের তারিখ হিসেবে জানা গেছে, তারা জুনের দ্বিতীয় সপ্তাহে চেন্নাইয়ে চার হাত এক করবেন। সূত্রের দাবি, ১০ জুন বিয়ের দিন চূড়ান্ত করা হয়েছে। পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দক্ষিণী সিনেমার বড় বড় তারকাদের বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে।
২০১৩ সালে তামিল ভাষার ‘পাতাথু ইয়ানাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঐশ্বরিয়ার। ২০১৮ সালে ‘প্রেমা বারাহা’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে মাত্র তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অপরদিকে জনপ্রিয় কমেডিয়ান থামবি রাইয়ার পুত্র অভিনেতা উমাপতি। ২০১৭ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর আরো তিনটি সিনেমায় অভিনয় করেন। তার পরবর্তী সিনেমা ‘পিথালা মাথি’।
বিয়ের জন্য পাত্র খুঁজছেন মোনালিসা
নাগার সঙ্গে ফের অন্তরঙ্গ সামান্থা!