কোকো গফকে সরাসরি সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে উঠেছেন ইগা সোয়ানতেক। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠলেন তিনি। আর ফাইনালে এখন পর্যন্ত তিনি কখনও হারেননি।
রোলা গাঁরোতে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফকে প্রথম সেটে ৬-২ ব্যবধানে সহজেেই হারিয়ে দেন সোয়ানতেক। তবে পরেরটাতে ঘুরে দাঁড়ান গফ। লড়াই হয় শক্ত। তবে শেষ রক্ষা হয়নি গফের। শিরোপা নির্ধারণী ম্যাচে শেষ পর্যন্ত জায়গা হয় সোয়ানতেকের।
এর আগে ২০২০ সালে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরের বছর অবশ্য ফাইনালে খেলতে পারেননি তিনি। কিন্তু এরপরের দুটি আসরেও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি।
