জিলহজ মাসের চাঁদ দেখার ওপর পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়। শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন চাঁদ দেখা গেলে আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এদিকে বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৬ জুন (রবিবার)।
বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাতে ঈদ উদযাপনের পরদিন কুরবানির ঈদ পালন করা হয়। এই হিসেবে আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। তবে আগামী ১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে- এ হিসেব ধরেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
তবে ক্যালেন্ডার বলছে, পবিত্র ঈদুল ফিতরের মতোই এবারও আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটি পেতে পারেন। ঈদে শুধু ২ দিন ছুটি নিলেই তারা টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন। এক্ষেত্রে কায়দা করে ‘১৯ ও ২০ জুন’ ঐচ্ছিক ছুটি নিতে হবে। তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিনে। ফলে ২১ ও ২২ জুন পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কুরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রবিবার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তার সঙ্গে কেউ যদি ১৯ ও ২০ জুন ছুটি নিতে পারেন তবে ২১ ও ২২ জুনসহ ঈদে তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
নেপালে আটক সিয়াম এখন কলকাতা সিআইডির হেফাজতে
প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান
ফাঁকা জায়গা পেয়ে হাট বসালে সংশ্লিষ্টদের আটক করা হবে: ডিএমপি কমিশনার