ফ্রেঞ্চ ওপেন জিতে কত কোটি টাকা পেলেন সোয়ানতেক

আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:১৬ এএম

ফ্রেঞ্চ ওপেনের হ্যাটট্রিক শিরোপা জেতার কীর্তি গড়লেন ইগা সোয়ানতেক। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ট্রফিটা ঘরে তুলেছেন তিনি। এর আগে ২০২০ সালে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের ট্রফি ছোঁয়া হয়েছিল তার।

ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়নদের দেওয়া হয় রুপালি ট্রফি। সঙ্গে থাকে প্রাইজমানি। সেটার পরিমাণ ২.৪ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৯৫৫ টাকা।

গত তিন বছর ধরে এই পুরস্কারের অর্থটা পোল্যান্ডের টেনিস তারকার ব্যাংক অ্যাকাউন্টেই যাচ্ছে। সেই হিসেবে তিনি আদায় করেছেন ৯১ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৮৬৫ টাকা। শুধু এই তিন আসরেই না, তিনি ২০২০ সালেও ঘরে তুলেছিলেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। সেই হিসেবে শুধু ফ্রান্সের টেনিস টুর্নামেন্ট থেকেই তিনি আদায় করেছেন ১২২ কোটি ৬২ লাখ ১১ হাজার ৮২০ টাকা।

শুধু চ্যাম্পিয়নরাই অর্থ পুরস্কার পান না। রানারআপ পেয়ে থাকেন ১.২ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৪৭৭ টাকা। এবার সেই অর্থ যাচ্ছে ইতালির টেনিস খেলোয়াড় জেসমিন পাওলিনির অ্যাকউন্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত