জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৪:৪৯ পিএম

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আজ রবিবার (৯ জুন) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে সভাপতির শূন্য পদে সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত