নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজিব চৌধুরী নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কদমতলী এলাকায় ১০ তলা ভবনের ৬ তলার একটি ফ্ল্যাটের বারান্দার গ্রিলে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল তার মরদেহ।
আজ মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত সজীব চৌধুরী (১৮) কক্সবাজার জেলা সদর এলাকার বাসিন্দা ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে। সে গত ২ বছর ধরে কদমতলী এলাকার ওই ভবনের ৬ তলার ফ্ল্যাটে মেসে ভাড়া থেকে পড়াশোনা করতো। সজিব নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। তার ফাঁস দিয়ে আত্মহত্যা করা রহস্যজনক বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
সিদ্ধিরগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, লাশে কোন আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে।
৯৬ হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দেবে ওমান
পুলিশ সদস্যরা হতাশাগ্রস্ত হচ্ছেন কেন?