এক ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে কেএমপির ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. নুরুজ্জামান।
গতকাল সোমবার (১০ জুন) গভীর রাতে নগরীর বৈকালী এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্তের নাম এম সোহেল আরমান (৩৮)। তিনি বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ডুবি গ্রামের বাসিন্দা।
উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. নুরুজ্জামান বলেন, গত ৮ তারিখ সোহেল ডাকবাংলো এলাকায় একটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। পরে জেলা প্রশাসন জানায় ওই দিন সংশ্লিষ্ট এলাকায় তাদের কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনি। এই সূত্র ধরে মাঠে নামে কেএমপির গোয়েন্দা শাখার সদস্যরা। পরে তাকে আটক করা হয়।
উপ-পুলিশ কমিশনার আরও জানান, আটক করার পর তার কাছ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিল, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার রশিদ বই, অভিযোগ গঠন ফরর্মসহ ব্যবহৃত বিভিন্ন জিনিস জব্দ করা হয়েছে। গত দুই মাসে সোহেল ২৪টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে তিনি কয়েক লাখ টাকা আদায় করেছে। এর সাথে আর কারা করা সম্পৃক্ত আছে সেটিও খোঁজা হচ্ছে এবং একই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাড়ল সোনার দাম
জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আওয়ামী লীগ নেতা মিন্টু