রাজধানীর পল্টনের ফাইন্যান্স টাওয়ারের ১০ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আখতার।
তিনি বলেন, আগুন লাগার বিষয়টি জেনেছি আমরা ৬টা ৪৮ মিনিটে। খবর পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুনের কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি আরো জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। ১৫তলা ভবনের পাঁচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাঁচটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মসজিদে মাইকিং করে সংঘর্ষে জড়াল দুই পক্ষ, নারী নিহত