‘গ্লোবাল ফান্ড’ এবং ‘স্টপ টিবি পার্টনারশিপ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের ‘কোয়ালিশন অব লিডার্স’ এবং ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল ফান্ডে’ অন্তভূর্ক্ত হওয়ার অনুরোধ জানিয়েছে।
বুধবার (জুন ১২) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস এবং স্টপ টিবি পার্টনারশিপের নির্বাহী পরিচালক ড. লুসিকা দিতিউ এ অনুরোধ করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। নাঈমুল ইসলাম খান বলেন, ‘কোয়ালিশন অব লিডার্স’ এর তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মতো নেতারা রয়েছেন।
‘গ্লোবাল ফান্ড’ এবং ‘স্টপ টিবি পার্টনারশিপ’ সংগঠন দুটো বাংলাদেশে মূলত টিবি (যক্ষা), এইডস এবং ম্যালেরিয়া নিয়ে কাজ করে বলে উল্লেখ করে প্রেস সচিব বলেন, তারা বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও সম্প্রসারণ ও জোরদার করতে চায়।
নাঈমুল ইসলাম খান বলেন, তারা (‘গ্লোবাল ফান্ড’ এবং ‘স্টপ টিবি পার্টনারশিপ’) চান তাদের জন্য তহবিল সংগ্রহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের সঙ্গে তার যোগাযোগ ও নেটওয়ার্ক ব্যবহার করবেন।
প্রেস সচিব বলেন, দুই সংগঠনের দুই নির্বাহী পরিচালক বলেছেন যক্ষা, এইডস এবং ম্যালেরিয়া বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর জ্ঞান দেখে তারা বিস্মৃত।
পাহাড়ি এলাকা বাদে বাংলাদেশে ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এইচআইভি (এইডস) পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে নাঈমুল ইসলাম বলেন, তারা (দুই নির্বাহী পরিচালকের নেতৃত্বে প্রতিনিধি দল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই অর্জনগুলো তুলে ধরবেন।
প্রেস সচিব জানান, আগামী দিনগুলোতে সংগঠন দুটোর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে তারা বলেন, আপনি (প্রধানমন্ত্রী) এলে বাংলাদেশের সফলতার গল্পগুলো বিশ্ব মঞ্চে তুলে ধরা হবে।
ইউএনওর অপসারণ চান নান্দাইলের সাংবাদিকরা
গাজায় নিহত ফিলিস্তিনিদের পরিবারকে হজের আমন্ত্রণ জানালেন সৌদি বাদশাহ
ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত