সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্নীতি নিয়ে কাজ করা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি)। প্রতিষ্ঠানটিতে ক্লাইমেট ফিন্যান্স গভর্ন্যান্স (সিএফজি) বিভাগে ‘রিসার্চ ফেলো’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি)।
বিভাগ: ক্লাইমেট ফিন্যান্স গভর্ন্যান্স (সিএফজি)।
পদ: রিসার্চ ফেলো।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, সমাজবিজ্ঞান, জনপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, আইন, উন্নয়ন অধ্যয়ন, নৃবিজ্ঞান, নগর পরিকল্পনা, ভূগোল, পরিবেশ, পরিসংখ্যানের মতো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা এসএসসি/এইচইসি পরীক্ষায় জিপিএ–২–এর নিচে থাকলে আবেদন করার প্রয়োজন নেই।
অতিরিক্ত যোগ্যতা: বৈশ্বিক জলবায়ু ব্যবস্থা, দুর্নীতিবিরোধী, পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের বিষয়ে কাজ করা বা বোঝার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে আট বছর।
বেতন: ১ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা ।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ২৫ থেকে ৬০ বছর।
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৪।
সূত্র: বিডিজবস।
ফিল্ম সেন্সর বোর্ডে চাকরির সুযোগ