সৌদি আরবে হজ করতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন ১৩০ বছর বয়সী বৃদ্ধা সারহৌদা সেটিত। আলজেরিয়ার অধিবাসী সারহৌদা এ বছর হজযাত্রীদের মধ্যে সবচেয়ে বয়স্ক। এত বয়সেও হজে আসায় আলাদা করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন এই বৃদ্ধা হজযাত্রী।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সারহৌদা সৌদি আরবে পৌঁছার পর কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি এয়ারলাইনসে করে হজে গিয়েছেন সারহৌদা। সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাবে তার আগমন উদযাপন করা হয়েছে।
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ। প্রতি বছর আরবি জিলহজ মাসে সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র কাবা তাওয়াফ ও মহানবী (সা.)–এর রওজা জিয়ারত করতে সৌদি আরবে যান।
সৌদি কর্তৃপক্ষ এ বছর ১৫ লাখের বেশি হজযাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে। চলতি সপ্তাহেই হজযাত্রীদের আগমন শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার (১৪ জুন) থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এদিন মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজযাত্রীরা। মিনায় অবস্থান করা সুন্নত।
এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডন, সাফা-মারওয়া সায়ী, তাওয়াফ, দমে শোকর আদায়ের মাধ্যমে মঙ্গলবার (১৮ জুন, ১২ জিলহজ) শেষ হবে পাঁচদিনের হজের কার্যক্রম। খবর আরব নিউজ ও আল জাজিরা।
অনলাইনে অর্ডার করা আইসক্রিমের ভেতর মানুষের অঙ্গ!
জি-৭ সম্মেলনে যে বিশেষ চুক্তি করবেন বাইডেন-জেলেনস্কি