মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি পুকুর থেকে হোসনে আরা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস৷ এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নিহতের পুত্রবধূ লিমা আক্তারকে (২৪) গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ৷ বুধবার দিবাগত রাতে উপজেলার বৌলতলী ইউনিয়নের সুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে৷ নিহত হোসনে আরা স্থানীয় বাবুল শেখের স্ত্রী৷
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পুত্রবধূ লিমা আক্তারের সঙ্গে শাশুড়ি হোসনে আরার কলহ চলছিল। বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার শেষে লিমা স্বামী প্রবাসী আরিফ শেখের ঘরে ঘুমাতে যান। পরে রাত ১২টার দিকে কলহের জেরে তাদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে দুজনই বসতঘর ভেঙে ঘরের নিচে পুকুরে পড়ে যান। এ সময় লিমা উঠতে পারলেও ডুবে যান হোসনে আরা৷ পরে প্রতিবেশীরা তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু উদ্ধার করতে না পেরে লৌহজং ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত ৩টার দিকে মৃত অবস্থায় হোসনে আরার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ঝগড়ার সময় তারা পানিতে পড়ে যান বলে খবর পেয়েছি। পরে ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনা নিহতের পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে৷ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পার্টিতে ডেকে হত্যা করা হয় ওই অভিনেত্রীকে
সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা