বক্স অফিসে ঝড় তুলা আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির দ্বিতীয় কিস্তির মুক্তির দিন গুনছে ভক্তরা। কয়েক দফায় মুক্তির ঘোষণার পর সর্বশেষ ঘোষণা এসেছিল, আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে এবার জানা গেল, পিছিয়ে যেতে পারে ‘পুষ্পা ২’ এর মুক্তি।
গুঞ্জন উঠেছে, কাজ শেষ না হওয়ায় আবারও পিছিয়ে দেওয়া হতে পারে ‘পুষ্পা ২’। যদিও এ বিষয়ে চূড়ান্ত কোন ঘোষণা ছবির পরিচালক সুকুমারের পক্ষ থেকে আসেনি। তবে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ছবিটির বেশ কিছু অংশের শুটিংয়ের পাশাপাশি পোস্ট প্রোডাকশনের কাজসহ এডিটিং শেষ না হওয়ায় পিছিয়ে যেতে পারে এর মুক্তি।
এছাড়াও পরিচালক সুকুমার ছবিটির ভিএফএক্সের কাজ নিয়ে খুশি নন বলে জানা গেছে। যেটি শেষ করতে আরও বেশ সময় লাগবে। ফলে বেশ চাপেই রয়েছেন পরিচালক সুকুমার। তাইতো নির্ধারিত তারিখ অনুযায়ী ছবিটির মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম।
এর আগেও বারবার পিছিয়েছে ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ। তাইতো এখন আসন্ন এই ছবির ভক্ত এবং ইন্ডাস্ট্রির মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে আবারও এর মুক্তির দিন নিয়ে। এখন অপেক্ষা শুধু মাত্র ঘোষণার!
সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম কিস্তি বিশ্বব্যাপী আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা ২’ ও প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।
৪০০ কোটি রুপির ‘পুষ্পা টু’ সিনেমাতে ফের জুটি বেঁধে আসবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।
শাকিবের মুখ থেকে একবারও ‘উফ’ শুনিনি : মিমি