তারেক রহমানকে তালাক না দিলে বিএনপির ধ্বংস অনিবার্য: নানক

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৭:১৩ পিএম

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যেই দুর্নীতি করুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকাকালীন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার নজির সৃষ্টি করতে পারেনি।

আজ বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা- শীর্ষ সংবাদ চিত্র প্রদর্শন ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নের যারা লক্ষ্য বিচ্যুত হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন- যেই দুর্নীতি করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ হাসিনা কোনো আপস করবেন না। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতিকে না বলে এগিয়ে যেতে হবে। যে দুর্নীতি করেছেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিএনপির নেতারা এই নজির সৃষ্টি করতে পারেনি।

নানক বলেন, হাওয়া ভবনের তারেক রহমান হাজার হাজার কোটি টাকা অর্থ প্রচার করেছেন। লন্ডনে বসে রাজপ্রাসাদ থেকে দেশে দেশের টাকা লুটপাট করে উপভোগ করছেন। আর বিএনপি নেতাকর্মীদের ভুলভ্রান্তি দিকে ঠেলে দিচ্ছেন। বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন। নয়তো বা আপনাদের ধ্বংস অনিবার্য।

এ সরকার আমাদের প্রধান শত্রু- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের করা সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা। নানক বলেন, ফখরুল সাহেবর বিতরের কথা বের হয়ে গেছে। আওয়ামী লীগের সরকার বিএনপির প্রধান শত্রু। কারণ এই সরকার জনগণের সরকার, এই সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের সরকার, এ সরকার দেশের উন্নয়নের সরকার, কারণ এই সরকার আপনাদের (বিএনপি) বন্ধু একাত্তরের মানবতা বিরোধী ওই যুদ্ধাপরাধীদের বিচার করেছে, বিচারের রায় কার্যকর করেছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের শুধু ঢেকুর দিলে চলবে না। আমরা পঞ্চম বারের মতো সরকার গঠন করেছি। সতর্ক থাকতে হবে। বিএনপি-জামায়াত জনগণের সমর্থন না পেয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নতুন করে ষড়যন্ত্রের পথ খুঁজছে।

দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের এই নেতা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুধু রাজধানীতে নয় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। জানান দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছরে পূর্ণতা করেছে। সারা দেশের আনাচে-কানাচে জেলা, উপজেলায়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কর্মসূচি পৌঁছে দিতে হবে। এই আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

আওয়ামী লীগের সাগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত- সেই পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের মোকাবেলা করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শওকত শাহিন.সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য ,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সহ নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত