চাকরি দিচ্ছে এনজিও আশা, রয়েছে বিভিন্ন ভাতা

  • ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট পদে জনবল নিয়োগ দেবে এনজিও সংস্থা আশা
  • প্রার্থীর ফিজিওথেরাপিতে ন্যূনতম স্নাতক এবং ১ বছরের ইন্টার্নশিপ থাকতে হবে
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৮:৫৮ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও সংস্থা আশা। প্রতিষ্ঠানটিতে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: এনজিও সংস্থা আশা।

পদ: ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট।

পদসংখ্যা: ০১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপির ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং ১ বছরের দীর্ঘ ইন্টার্নশিপ।

অতিরিক্ত যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। এমএস অফিস প্যাকেজ, ই-মেইল এবং ওয়েব ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে এনজিওতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

বেতন: ৩৪ হাজার ৫০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: ন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, নববর্ষ ভাতা (বৈশাখি), কল্যাণ তহবিল এবং কর্মচারীদের গ্রুপ বেনিফিট ফান্ডসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৪।

সূত্র: বিডিজবস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত