সাড়ে ৯ লাখে বিক্রি হলো সেই আলোচিত ‘কালো মানিক’

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৫:১৬ পিএম

শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের দাতরা গ্রামে হারুন মুন্সীর বাড়িতে ‘কালো মানিক’কে দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিড় বাড়তে শুরু করেছিল। কেনার জন্য অনেকে দেখতে এলেও ন্যায্য দাম না মিলায় গরুটি বিক্রি হচ্ছিল না।

পরে স্থানীয়দের পরামর্শে গত ১৩ জুন ঢাকার একটি পশুর হাটে কালো মানিককে নিয়ে আসেন হারুন মুন্সী। পরে রবিবার (১৬ জুন) দুপুরে ঢাকার স্থানীয় এক ব্যবসায়ী সাড়ে ৯ লাখ টাকায় কালো মানিককে কিনে নেন।

এ বিষয়ে কালো মানিকের মালিক হারুন মুন্সী বলেন, গরুটি আমি বাড়িতেই বিক্রি করতে চেয়েছিলাম। তবে কেউ ন্যায্য দাম না বলায় বাড়িতে বিক্রি করতে পারিনি। পরে স্থানীয়দের পরামর্শে আমি গরুটি ঢাকায় নিয়ে আসি। দুই দিনে তেমন কেউ ন্যায্যমূল্য না বলায় আমি বিক্রি করিনি। আজ দুপুরে আমার কাছ থেকে ঢাকার একজন ব্যবসায়ী সাড়ে ৯ লাখ টাকায় কালো মানিককে কিনে নেন।
 
হারুন মুন্সীর মতে, তিনি ন্যায্য দাম পেয়েছেন। তবে দীর্ঘদিন সন্তানের মতো লালন করা কালো মানিককে বিক্রি করে কিছুটা মনোকষ্টে ভুগছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত