চীনের হেনান প্রদেশে একটি শীততাপ নিয়ন্ত্রিত ট্রাকে শ্বাসরোধে আটজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুন) ভোরে এই ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানায় দেশটির তদন্ত কমিটি জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, নিহত ৮ জন ট্রাকটির ইনসুলেটেড কম্পার্টমেন্টে করে অবৈধভাবে হংঝুয়াংইয়াং শহরে যাচ্ছিল। শনিবার রাত ১০টার দিকে গাড়িটি একটি গ্যাস স্টেশনে পৌঁছলে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়।
পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে রবিবার ভোররাত ৩টার দিকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় গাড়ির চালক এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মীদের আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
পশু কোরবানি ছাড়াই শরীয়তপুরে ৩০ গ্রামে ঈদুল আজহা পালন