কানে শুনছেন না অলকা ইয়াগনিক!

আপডেট : ১৮ জুন ২০২৪, ০১:২৬ পিএম

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেন সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। এর কারণ হিসেবে জানা যায়, তিনি তার শ্রবণশক্তি হারিয়ে ফেলেছিলেন। এমনটা জানিয়েছেন নিজেই।

গায়িকার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, অলকা সতর্ক করে জানিয়েছেন, শ্রবণশক্তি আচমকা হারিয়ে ফেললে জীবন কতটা দুর্বিষহ হতে পারে, সেটা তিনি উপলব্ধি করলেন। সেই জায়গা থেকেই তার অনুরোধ, সারাক্ষণ কানে হেডফোন দিয়ে চড়া স্বরে গান না শোনাই ভাল। এতেও শ্রবণক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত