৬ ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা ২’ 

আপডেট : ১৮ জুন ২০২৪, ০২:০৪ পিএম

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’ দুই বছর আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা’ ছবিতে বুঁদ ছিল গোটা দেশ। তার এক সংলাপ, ‘পুষ্পা’ স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশি। এর পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিল কবে আসবে এই ছবির দ্বিতীয় কিস্তি। ঘোষণা দিয়েই মুক্তি পেছাল পুষ্পা টিম।

ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্টে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির কথা থাকলেও এখন আর সেটি হচ্ছে না। শোনা যাচ্ছে, এখনও সিনেমার বেশ কিছু অংশের শুটিং বাকি।

এরমধ্যেই আল্লু অর্জুন জানালেন সিনেমার নতুন খবর। এক পোস্টে তিনি জানান, আগামী ৬ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রাশমিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত