বোন রুমানার সঙ্গে আগুন

আপডেট : ২০ জুন ২০২৪, ১২:২০ এএম

নেক্সাস টেলিভিশন ঈদুল আজহা উপলক্ষে আয়োজন করেছে ছয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিনের অনুষ্ঠানকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিদিনের সরাসরি টকশো ‘সাতদিন’-এ থাকছেন বিভিন্ন মাধ্যমের আলোচিত তারকারা।

সাতদিনের বিশেষ পর্বে অতিথি হিসেবে আজ বৃহস্পতিবার রাত ৮টায় সাতদিনের বিশেষ পর্ব : ‘ভাই-বোনের জীবনের তাল লয়’। ঈদ আড্ডায় অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম ও তার ভাই জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা খান আসিফুর রহমান আগুন। ভাই-বোনের খুনসুটি, হৃদ্যতা, শাসন, ছেলেবেলার স্মৃতিকথা, বাবার সান্নিধ্য, সংগীত জীবনের তাল লয়, বর্তমান প্রজন্মের সংগীতচর্চা, চলচ্চিত্রের গানের বর্তমান প্রেক্ষিত উঠে এসেছে তাদের প্রাণবন্ত আলোচনায়। ড. জাকিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহমুদুল হাসান। ভাই-বোনের হৃদ্যতা, গল্প, গান, ঈদ আড্ডার অনুষ্ঠানটি দর্শকদের হৃদয় জয় করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত