রুটি বানাচ্ছে স্পাইডারম্যান!

আপডেট : ২০ জুন ২০২৪, ০১:২৫ পিএম

মার্ভেল কমিকসের চরিত্র স্পাইডারম্যান। এই নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে— রুদ্ধশ্বাস অ্যাকশনে শত্রুদের পরাস্ত করে নিরীহ মানুষকে উদ্ধার করছে স্পাইডারম্যান। কমিকবুকের এই চরিত্রকে নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্রও রয়েছে।

শিশু-কিশোরদের কাছে তুমুল জনপ্রিয় চরিত্র এই স্পাইডারম্যানকে এবার অ্যাকশনের পরিবর্তে দেখা গেল রুটি বানাতে। তবে আসল স্পাইডারম্যান নয়; তাঁর পোশাক পড়ে রুটি বানানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামের শর্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ছাদে বসে রুটি বানাচ্ছে স্পাইডারম্যান। ভিডিওটি এরইমধ্যে ১ কোটি ৭০ লাখের বেশি মানুষ দেখেছেন। অনেকে সেখানে মজার মজার মন্তব্য করছেন অনেকে। একজন লিখেছেন, এটা শুধু ভারতীয় মায়েরাই করতে পারে, স্পাইডারম্যানকেও কাজে লাগিয়ে দিয়েছে। অনেকে আবার স্পাইডারম্যানের পরবর্তী সিনেমার নামও সুপারিশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত