হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে নারীতে রূপান্তরিত হলেন যুবক

আপডেট : ২০ জুন ২০২৪, ০৪:০১ পিএম

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে নারীতে রূপান্তরিত হয়েছেন মুজাহিদ নামে ২০ বছর বয়সী এক যুবক। হাসপাতালের চিকিৎসকরা তাকে সার্জারির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে দিয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মুজাহিদ সানজাক গ্রামের বাসিন্দা। গত ৩ জুন মুজাহিদ মনসুরপুরের বেগরাজিপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান চিকিৎসা করাতে। এ সময় ওমপ্রকাশ নামের এক ব্যক্তি ওই মেডিকেলের ডাক্তারদের মুজাহিদের অস্ত্রোপচারের মাধ্যমে তার (মুজাহিদের) পুরুষাঙ্গ ফেলে দিয়ে লিঙ্গ পরিবর্তনের কারসাজি করেন।

মুজাহিদ অভিযোগ করেন, ওমপ্রকাশ তাকে গত দুই বছর ধরে নির্যাতন এবং হুমকি দিয়ে আসছে। মুজাহিদের একটি সমস্যা রয়েছে; এজন্য তার হাসপাতালে যাওয়ার প্রয়োজন বলে জানায় ওমপ্রকাশ। এরপর তিনি ওমপ্রকাশের সঙ্গে ওই হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে লিঙ্গ পরিবর্তনের কাজ করেন। 

মুজাহিদ বলেন, ওমপ্রকাশ আমাকে হাসপাতালে ভর্তি করায়। পরের দিন সকালে অপারেশন করা হয়। যখন আমার জ্ঞান ফেরে তখন আমাকে বলা হয় আমি পুরুষ থেকে নারীতে রূপান্তর হয়েছি।

এরপর থেকেই ওমপ্রকাশ মুজাহিদকে তার সঙ্গে থাকার জন্য চাপ দিচ্ছে। কারণ এ অবস্থায় মুজাহিদকে তার পরিবার মেনে নেবে না। অন্যদিকে ওমপ্রকাশ মুজাহিদের বাবার জমি দখল করে নিতে তাকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। ওমপ্রকাশ এখন আমাকে বিয়ে করার জন্য চেষ্টা করছে এবং আমার বাবার সম্পত্তি হাতিয়ে নিতে আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিচ্ছে। 

এদিকে এ ঘটনায় গত ১৬ জুন মুজাহিদের বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ওমপ্রকাশকে গ্রেফতার করেছে সেখানকার স্থানীয় পুলিশ। এছাড়া মুজাহিদ তার ক্ষতিপূরণের জন্য ২ কোটি রুপি দাবি করেছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত