গভীর রাতে ইমরান খানের উপদেষ্টা নিখোঁজ

আপডেট : ২০ জুন ২০২৪, ০৯:১১ পিএম

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের রাজনৈতিক উপদেষ্টা গুলাম সাব্বিরকে লাহোর থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে।

সাব্বির পিটিআই নেতা শাহবাজ গিলের বড় ভাই। শাহবাজ সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিশেষ সহকারী ছিলেন।

পাকিস্তানি সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সাব্বিরের অপহরণের বিষয়ে কাহনা থানায় একটি এফআইআর করেছেন তার ছেলে বিলাল।

এতে বলা হয়েছে, দুই দিন আগে গভীর রাতে লাহোরের খায়াবান-ই-আমিনের বাড়ি থেকে ইসলামাবাদ যাচ্ছিলেন সাব্বির। পথে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে অপহরণ করে। এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ইমরান। এরপর থেকে দুই শতাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত