ইনস্টাগ্রামে পরিচয়, ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট : ২০ জুন ২০২৪, ০৮:০৯ পিএম

ইনস্টাগ্রামে এক তরুণের সঙ্গে হঠাৎ পরিচয় হয় তরুণীর। কথায় কথায় জানা যায় ব্যাংকে চাকরি করেন ওই তরুণ। তরুণী তখন চাকরির সন্ধান করছেন। তাকে ব্যাংকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তরুণ। নির্দিষ্ট সময়ে তরুণীর সঙ্গে দেখা করার কথাও জানান।

অভিযোগ উঠেছে, চাকরির জন্য দেখা করতে গেলে ইনস্টাগ্রাম ‘বন্ধু’রা ওই তরুণীকে গণধর্ষণ করেন। গত রবিবার উত্তরপ্রদেশের শামলি জেলার একটি হোটেলে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, তরুণী উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা। আগের কথা মতো দেহরাদুনে তরুণের সঙ্গে দেখা করতে যান তিনি। কিন্তু ওই তরুণ সেখানে ছিলেন না। এক বন্ধুকে পাঠিয়েছিলেন তিনি। তরুণীর দাবি, এরপর আবার উত্তরপ্রদেশ ফিরে যান তিনি। আর সেখানেই ইনস্টাগ্রাম বন্ধুর সঙ্গে দেখা করেন তরুণী। তরুণেল বন্ধুই তাকে নিয়ে যায়।

তরুণীর অভিযোগ, দেখা করার পর তাকে কোমল পানীয় খেতে দেওয়া হয়। তার কিছুক্ষণ পরেই অচেতন হয়ে যান তিনি। বলা হচ্ছে, পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে দিয়েছিলেন দুই তরুণ। এরপর একটি হোটেলে নিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় দুই তরুণের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই তরুণী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত