এশিয়ান টেলিভিশন কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজুর উপর হামলার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ জুন) দুপুরে কালীগঞ্জ এশিয়ান টিভি প্রতিনিধি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলার বিভিন্ন সংগঠনের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আল আমিন দেওয়ান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপোর্টাস্ ইউনিটির সভাপতি ইব্রাহিম খন্দকার, টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি এশিয়ান টিভি ও কালবেলা প্রতিনিধি মুজিবুর রহমান, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি ও কালীগঞ্জ প্রস ইউনিটি এর সদস্য সচিব মুহাম্মদ নোমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন পনির, বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোক্তাদির হোসেন, মনকির,ব্রিকরম সহ অনেকে।
